
( শুভেচ্ছা বার্তা)
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এক শুভেচ্ছা বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।
তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন
বার্তা প্রেরক
শৌর্য দীপ্ত সূর্য
প্রেস সেক্রেটারি,
চেয়ারম্যান,
জাতীয় পার্টি।