(সংবাদ বিজ্ঞপ্তি)

ঢাকা, সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫

‘একাত্তর আর মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ ও অতুলনীয় অর্জন।এর সাথে কোন কিছুর তুলনা হয় না। বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় এই কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের একটি শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন। ১৯৭১ সালের এই দিন নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা চুড়ান্ত বিজয় অর্জন করি এবং অর্জন করি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

আমি এই দিনে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ করছি।

বিজয়ের এই দিনে লাল সবুজের পতাকা তলে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ, যে ত্যাগ আমাদের দিয়েছে স্বাধীনভাবে কথা বলার, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার ও শক্তি।

বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে, আজকের এই দিনে, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে হিংসা বিদ্বেষের উর্ধে উঠে, একতাবদ্ধ হই; বাংলাদেশকে একটি সুন্দর, বৈষম্যহীন ন্যায়বিচার ভিত্তিক , সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার শপথ নেই।

বার্তা প্রেরক:
(শৌর্য দীপ্ত সূর্য )
প্রেস সেক্রেটারী,
মাননীয় চেয়ারম্যান, 
জাতীয় পার্টি