
ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫।
জাতীয় পার্টির সর্বস্তরের নেতা ও গণমাধ্যম কর্মীদের জানানো যাচ্ছে, জরুরি সংস্কারের জন্য বনানীতে (জাপা চেয়ারম্যানের) কার্যালয় ছেড়ে দেওয়া হয়েছে। ৩১ জুলাই ২০২৫ ইং তারিখ থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় (৬৬, পাইওনিয়ার রোড, কাকরাইল, রমনা) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পরিচালনা করবেন।
এছাড়া, জাতীয় পার্টি মহানগর উত্তর, দক্ষিণ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রমও কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত হবে।
খন্দকার দেলোয়ার জালালী
যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি।