
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো- চেয়ারম্যান ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু-কে পার্টির প্রাথমিক সদস্য সহ
সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান
তারিখ:- ঢাকা, ০৭ জুলাই, সোমবার, ২০২৫।
জাতীয় পার্টির বিগত ২৫ জুন, ২০২৫ ইং তারিখের জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক / আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। গত ২৮ জুন, ২০২৫ তারিখে দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপরোক্ত ৩ ( তিন) নেতাকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো- চেয়ারম্যান ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু-কে প্রাথমিক সদস্য সহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন ।
